জকিগঞ্জে তিন ব্যাপি উন্নয়ন মেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৪৬,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তিনদিনের উন্নয়ন মেলা সফলভাবে শেষ হয়েছে শনিবার। প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল এবারের মেলায়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। উপজেলা নির্বাহী অফিসের সিএ আব্দুল ফাত্তাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, সহকারি কমিশনার ভুমি মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার, মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি জুনাইদ আহমদ জুনেদ প্রমুখ। মেলায় সরকারী বেসরকারি বিভিন্ন বিভাগের ৩৩টি স্টল অংশ নেয়। সেবা প্রদান ও প্রদর্শণীর জন্য সেরা স্টল হিসেবে পুরস্কৃত হয় পল্লী বিদ্যুৎ, ভূমি অফিস ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয় ৯ সেরা শিক্ষার্থীকে। সেরা ভূমি উন্নয়ন কর দাতা হিসেবে সম্মানিত করা হয় পল্লী বিদ্যুতের পরিচালক আক্তার হোসেন রাজুকে। নিয়মিত কর দাতা হিসেবে স্বীকৃতি পান আলী আহমদ। শেষে হবিগঞ্জের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

