জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৪৯,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৬৩২ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলাধীন জকিগঞ্জ উপজেলা শাখা পূণর্গঠনের লক্ষে ০৭ অক্টোবর বিকাল ৩ ঘটিকার সময় স্থানিয় মজলিস মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশের আয়োজন করা হয়। জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সদ্য বিদায়ী সভাপতি নাঈম উদ্দিন তাপাদারের সভাপতিত্বে ও পশ্চিম সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সমাবেশে কর্মসূচীর মধ্যে ছিলো শাখার বার্ষিক রিপোর্ট পেশ পর্যালোচনা ও পরামর্শ এবং শাখা পূণর্গঠন। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন করেন- সিলেট পূর্ব জেলার নব মনোনিত সভাপতি মুহাম্মদ জারীর হোসাইন। উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৮-১৯ সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা পশ্চিমের সভাপতি পুনরায় নির্বাচিত হন মুহাম্মদ মুজিবুর রহমান সেক্রেটারি মনোনিত হন সাইফুর রাহমান। জকিগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি নির্বাচিত হন খালেদ আহমদ সেক্রেটারি মনোনিত হন আমিনুল করিম।নির্বাচিত সভাপতিদ্বয়কে শপথবাক্য পাঠকরান প্রধান নির্বাচন কমিশনার। উপজেলা পশ্চিম সভাপিত মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পূর্ব সভাপতি খালেদ আহমদের পরিচালনায় সমাপনি অধিবেশনে প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি প্রিন্সিপাল খায়রুল ইসলাম, সদ্য সাবেক সেক্রেটারি জাবের আল হাছান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মুছাব্বির, পূর্ব জেলা বায়তুলমাল ছাত্রকল্যাণ সম্পাদক নাঈম উদ্দিন তাপাদার। উপজেলা পূর্ব সাবেক সভাপতি আহমদ উল্লাহ গুলজার। নিম্নোক্তদের নিয়ে উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার নির্বাহী পরিষদ গঠন করা হয়। উপজেলা পূর্বের সেক্রেটারি মনোনিত আমিনুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক:- মোঃ নূর উদ্দিন, বায়তুলমাল ও ছাএ কল্যাণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুফিয়ান,অফিস ও পাঠাগার সম্পাদক:- মোঃ নজির উল্লাহ। উপজেলা পশ্চিমের সেক্রেটারি মনোনিত সাইফুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যান সম্পাদক:- ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক:- ইমদাদ আহমদ ফজল, অফিস ও পাঠাগার সম্পাদক:- রায়হান আহমদ।উপস্হিত ছিলেন আবেদুর রহমান, ছাইদ, প্রমূখ। বিজ্ঞপ্তি
