জকিগঞ্জ এসো. আয়োজনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৩৯,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৫০৮ বার পঠিত
জকিগঞ্জ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা ফদ্বলুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক মো: ছাইদুর রহমানের মারহুমা
মাতার রুহের মাগফেরাত কামনায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসায় আজ বেলা ২টায় খতমে কুরআন, মীলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে , জকিগঞ্জ এসোসিয়েশনের
কোষাধ্যক্ষ মাওলানা ফদ্বলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে কোরআন তেলাওয়াত করেন আলীম ২য় বর্ষের
শিক্ষার্থী জুনেদ আহমদ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ
মুফতি মাওলানা এখলাছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এসোসিয়েশনের স্বাস্থ্য ও চিকিৎসা
বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী গুলজার
আহমদ, পরিকল্পনা সম্পাদক মালয়েশিয়া
প্রবাসী বেলাল আহমদ, সৌদিআরব
প্রবাসী মখলিছুর রহমান, মাদরাসার
আরবি প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন,
মাওলানা ফারুক আহমদ, সমাজকর্ম বিষয়ক
প্রভাষক রফিক আহমদ। বাংলা প্রভাষক
মনোয়ার হুসেন, জকিগঞ্জ কারী সোসাইটি
সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পৌর
আওয়ামীলীগ ২ নং ওয়ার্ডের সেক্রেটারি
নজমুল ইসলাম, জকিগঞ্জ লতিফিয়া ইমাম
সমিতির সেক্রেটারি মাওলানা আবুল
কালাম আজাদ, উপজেলা আল ইসলাহ সদস্য
মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে খতমে কোরআন এবং
শেষে মীলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে
এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও সাংস্কৃতিক
সম্পাদকের মাতার রুহের মাগফেরাত
কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।বিজ্ঞপ্তি

