দুর্গাপূজা উপলক্ষ্যে জকিগঞ্জে বিএনপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:২২,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৯৬৯ বার পঠিত
দুর্গাপূজা উপলক্ষ্যে জকিগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার বেলা ২টার দিকে পৌর এলাকার ছয়লেনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, মাসুক আহমদ প্রমূখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, শুভ্র কান্তি দাস চন্দন, বাবুল নাথ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদান দেন মামুনুর রশীদ মামুন।

