মানবিক মানুষ বিদায়ী জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৪১,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭৬৬ বার পঠিত
এনামুল হক মু্ন্না: এইতো সেদিন জকিগঞ্জ ফিটনেস সেন্টার উদ্বোধনের বিষয়টি ফোনালাপে জানানোর পর যথারীতি যথা সময়ে উপস্থিত হলেন। সরাসরি না বললেও ন্যূনতম বিরক্তি দেখাননি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমীন রেজা। দীর্ঘ সময় অবস্থান শেষে ফরম পূরণ করে ফিটনেস সেন্টারের সদস্য হন।
অবশ্য একই সময়ে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মোস্তাক সরকার, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, সেতুবন্ধন এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি খালেদ মহিউদ্দিন আজাদ সহ অনেকেই।
তিনি জকিগঞ্জ আসার পর অসুস্থ উপজেলা নির্বাহী অফিসার শহিদুল হক ও আদালতের পেশকার রফিকুর রহমানকে আর্থিক সহযোগিতা সহ মানবিক কাজ করার পাশাপাশি জকিগঞ্জ-শেওলা-সিলেট সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বন্ধু বিভিন্ন প্রজাতির গাছ রোপন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গান ও ভ্রমণ প্রিয় একজন মানুষ ৩বছর ৪মাস জকিগঞ্জে ছিলেন। এর আগে কোনো বিচারক এতো দীর্ঘ সময় ছিলেন না। এখন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হিসেবে সেখানে যাচ্ছেন। তার কাঙ্কিত, প্রত্যাশার উপরে সেটি পেয়েছেন বলে জানিয়েছেন। বললেন আমাদেরকে মিস করবেন। আমরাও তাকে অনেক মিস করবো।
লেখক: সংবাদ কর্মী

