কালিগঞ্জে টার্কি মোরগ খামার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে পহেলা নভেম্বর
প্রকাশিত হয়েছে : ৬:১৪:১১,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ১৪৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা ৫দিন ব্যাপি হাতে কলমে টার্কি মোরগ খামার ও পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত প্রশিক্ষণ ছাড়া টার্কি মোরগ খামার বা পালন করা দূরুহ ব্যাপার। তাই টার্কি মোরগ পালন প্রশিক্ষণ নিয়ে নিজের দারিদ্রতা মোচন করুন ও দেশকে স্বাবলম্বী করুন। সেহেতু আগামী পহেলা নভেম্বর থেকে কালিগঞ্জ বাজারের রেজান আলী মার্কেটের দ্বিতীয় তলায় প্রশিক্ষণ শুরু হবে। আগ্রহীদেরকে ০১৭৫৯৬১১৩৮৫-০১৭০৬১৮৮৮৩৭ এই মোবাইল নম্বরে প্রশিক্ষক মুতিউর রহমানের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মুতিউর রহমান জকিগঞ্জ বার্তাকে জানান বিয়াবাইল (নোয়াগ্রাম) আমার নিজ বাড়িতে ২০১৭ সালের জুলাই মাসে ৩৫টি টার্কি মোরগ দিয়ে খামার গড়ে তুলি। বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় চারশত মোরগ রয়েছে। সেটি বেশ লাভজনক হওয়ায় প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের উদ্ধুদ্ধ করতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

