বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। এর প্রভাবে জকিগঞ্জে বৃষ্টি হচ্ছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।আবহাওয়া অধিদফতর জানায় ‘তিতলী’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।