জকিগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বিদায় অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৪৫,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৭৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন রেজা’র বিদায় অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমীন রেজা। বক্তব্য দেন সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদুল করিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, সহকারি পজীপ অফিসার তোফাজ্জল হোসেন প্রমূখ।

