
নিজস্ব প্রতিবেদক: এবার জকিগঞ্জ উপজেলায় ৯৭টি সার্বজনীন পূজা মন্ডপে দুর্গাপূজা শুরু হচ্ছে। আগামী ১৫অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু এবং বিজয়া দশমী হবে ১৯ অক্টোবর। এসব তথ্য জকিগঞ্জ বার্তাকে জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।