নিহত নববধু রেখার বাড়িতে সিনিয়র এএসপি জ্যোতির্ময় সরকার
প্রকাশিত হয়েছে : ১০:২৮:০২,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৮৭৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে কাজলসার গ্রামের আব্দুল জলিলের মেয়ে, নব বিবাহীতা রেখা বেগম। গতকাল দুপুরের দিকে সেই বাড়িতে যান জকিগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার। তিনি রেখার পিতাসহ স্বজনদের সাথে কথা বলেন। শোকাহত পরিবারকে স্বান্তনা জানান।
সিনিয়র এএসপি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মানবিক কারণে তাদের পরিবারকে দেখতে গিয়েছি। যেহেতু বিষয়টি তদন্তাদীন, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। যতটুকু জেনেছি, ওই মেয়েটির স্বামী ভালো লোক ছিল।
প্রসঙ্গত: রেখা বেগমের বিবাহ অনুমান ১৯-২০দিন আগে একই উপজেলার বাল্লা গ্রামের সুহেল আহমদের সাথে পরিণয় হয়। ধারণা করা হচ্ছে রোববার দিবারাত (শেষ রাত) কোনো এক সময়ে ঘরের বাহিরের চালতা গাছে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন রেখা।
