প্রবাসী জুবায়ের আহমদের বিয়ে-ওয়ালিমা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৪৯,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯০৯ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী, জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মরহুম মাষ্টার আব্দুল মতিনের কনিষ্ট পুত্র মাওলানা জুবায়ের আহমদ জুবেরের বিয়ে গত শুক্রবার ইলাবাজ গ্রামের আব্দুল মজিদের মেয়ের সাথে অনুষ্ঠিত হয়। শনিবার বরের নিজ বাড়িতে ওয়ালিমা সম্পন্ন হয়। ওয়ালিমায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, সাবেক মেয়র ফারুক আহমদ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার, শাবির নির্বাহী প্রকৌশলী আব্দুল করিম, মাইজকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস ছবুর, লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদ, আজিজুল ইসলাম স্বপন, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাব কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ব্যবসায়ী হাজী আফতাব আহমদ, মাওলানা আলাউদ্দিন তাপাদার, মাওলানা আব্দুল লতিফ ও প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি রাজস বিশ্বাস প্রমূখ। ওয়ালিমা অনুুষ্ঠানে মাইজকান্দি ইসলামী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান, সংস্থার সহ-সভাপতি মাওলানা ছালেহ আহমদ, সাধারণ সম্পাদক হাফেজ সাহিদুর রহমান, সদস্য মঞ্জুর আহমদ, মাহবুব, ইমন, সুলতান, ফয়ছল, ফখরুল, তায়েফসহ অন্যরা।
নব-দম্পতিকে দোয়া ও অনাগত জীবনের সফলতা কামনা করেন বরের মামা, আমেরিকা প্রবাসী, জকিগঞ্জ সো্সাইটি অব ইউএসএ ইনক এর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, কাতার প্রবাসী আফতাবুর রহমান, লন্ডন প্রবাসী মুহিবুর রহমান, ভারতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ খান, বড় ভা্ই শিক্ষক কবির আহমদ।

