মাহফুজে মাওলা স্মরণে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:০২,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
জকিগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব এর উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সিলেট নগরীর মিরাবাজার দারুল ফালাহ মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওঃ মাহফুজে মাওলা তার পিতা মাওঃ আব্দুস সালাম রহ.ও আছাদ উদ্দিন এর মাতার রূহের মাগফিরাতের কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। ফ্রেন্ডস ক্লাবে সভপতি এম এ ওয়াহিদ চৌং সভাপত্বিতে সাধারণ সম্পাদক মাওঃ হোসাইন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ফ্রেন্ডস ক্লাবের উপদেস্টা মাওঃ মুখলিছুর রাহমান, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মনজুরে মাওলা ফ্রেন্ডস্ ক্লাবের উপদেস্টা হাঃ মাছুম আহমদ দুধর চকী ,দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল হাঃ মাওঃ শিব্বির আহমদ, বক্তব্য রাখেন সাপ্তাহিক গোয়াইনঘাট সম্পাদক মাওঃ আব্দুর রহিম, সমাজ সেবক মাওঃ কে,এম রফিকুজ্জামান, ও ক্লাবের সহ সভাপতি হাঃ শাহিদুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা মো: শাফিউল মিজান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বিন হযরত মাওঃ হুমাইয়ুন আজাদ চট্রগ্রামী।

