শাপলা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৪৩,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৬৫২ বার পঠিত
শনিবার ১০টার দিকে জকিগঞ্জের ঈদগাহ বাজারে শাপলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা-২০১৮ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মতিউর রহমান মতিক এর সঞ্চালনায় শুরু হওয়া সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, মাসুক আহমদ, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, সাবেক নির্বাহী সদস্য আব্দুল হাছিব। সাধারণ সভায় উপস্থিত থেকে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি মনাফ উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ বিলাল, আবুল হাশেম, আব্দুস সবুর, জাকির হোসেন,সমিতির ম্যানেজার মোঃ ফখর উদ্দিন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিগত ২০১৭-১৮ অর্থবছরের অার্থিক রিপোর্ট পেশ করেন সমিতির সেক্রেটারি মতিউর রহমান মতিক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির নির্বাহী সদস্য হাফিজ বিলাল।

