শেরুলবাগ হাইস্কুলে নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হুইপ সেলিম এমপি
প্রকাশিত হয়েছে : ১১:০০:৩৮,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৮২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের শেরুলবাগ হাইস্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস হোসেন। শুভ্রকান্তি দাস চন্দনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি।
বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ প্রমূখ। সেলিম উদ্দিন এমপি এক কোটি ব্যয়ে নির্মিত হবে একটি ভবন। সেই ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। বর্তমান পুরাতন ভবন মেরামতে ১০লক্ষ টাকা ও মাটি ভরাটের জন্য এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
এ সময় প্রধান অতিথিকে ক্রেস্ট, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

