হাজারো মুসল্লির উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আফতাব চৌধুরীর দাফন
প্রকাশিত হয়েছে : ৬:০২:০২,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ১১৬৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলাধীন আটগ্রাম, কাজীর পাতন-মরিচা নিবাসী, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসার দাতা সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন চৌধুরী (৭২)গত বুধবার আমেরিকায় বাংলাদেশ সময় সাড়ে ৫টায় ইন্তেকাল করেন। আজ সোমবার (০৮-১০-১৮ ইং) বেলা ১১টায় আটগ্রাম বাজার সংলগ্ন আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর সহ সর্বস্থরের হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন। জানাযা শেষে গার্ড অব অনার প্রদান করে জকিগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ। এ সময় সালাম গ্রহণ করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম। পরে পারিবারিক গোরস্থানে মরহুমের মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়।

