কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান
প্রকাশিত হয়েছে : ১১:২০:৪৩,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৬ বার পঠিত

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান
সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং খেলাফত মজলিসের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। সাধারণ রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, হাসপাতালের সেবার মান এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
জনস্বার্থে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ ধরনের আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
