স্মরণ; মরহুম আব্দুল জব্বার জবাই মিয়া
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৩৫,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
এনামুল হক মুন্না: ২০১১সালের অক্টোবরে জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মরহুম আব্দুল জব্বার জবাই মিয়া সহ আমিও পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। এর পর থেকে এক সাথে প্রায় প্রতিদিন বিরোধ আপোষ মিমাংসা করে দিতাম। বাজার ছাড়াও এলাকার কোনো বিষয়ে মারাত্মক মত বিরোধ দেখা দিলে থানায় মামলা করতে দিতাম না। নতুন ওসি সাহেব থানায় আসার পর তিনি আমাকে নিয়ে দেখা করে বলতেন, যদি বাজারের কোনো ব্যবসায়ী মামলা দিতে আসেন। তাহলে দয়া করে আমাদের অবহিত করবেন।
একদিন সালিশ বিচার চলছে। আমাকে বললেন তুমি সমাধান দিতে আর এখনও মোবাইল টিপাইরায়নি। ফেসবুক এসব বাদ দেও। বললাম আপনি যদি, ফেসবুকের মজা পেতেন, তাহলে আমার চেয়ে বেশী থাকতেন। এর পর থেকে তিনিও ফেসবুকে খুব বেশি আসক্ত হলেন। ধীরে ধীরে দেশ ও বিদেশের অনেকের কাছে বেশ পরিচিত হয়ে গেলেন। বয়সে প্রবীণ হলেও সকল বয়সী মানুষের সাথে মজা করতেন, ভালোবাসতেন। আত্মীয়তার বন্ধন, বাজার কমিটির একজন হিসেবে প্রতিদিন তার সাথে দেখা হতো, দীর্ঘ সময় কথা হতো। আজ তিনি নেই। চলে গেছেন না ফেরার দেশে। তার শুন্যতা কোনো দিন পূরণ হবার নয়। একজন স্বজ্জন, পরোপকারি ও ভালো মানুষের অভাব প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। সর্বোপরি পরম দয়ালু মহান আল্লাহ আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয় আব্দুল জব্বার জবাই মিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।

