কোম্পানীগঞ্জে নৌকা ডুবে দুই শ্রমিক নিহত, নিখোঁজ ২
প্রকাশিত হয়েছে : ৬:২৮:২২,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ২৭৩ বার পঠিত
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পৃথক দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই শিশু উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।
রোববার সকালে কোম্পানীগঞ্জের ধলাই নদীর রাজনগরে বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুই শ্রমিক হচ্ছেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদেরটেক গ্রামের আবু তাহেরের পুত্র নইম আহমদ (১৮) এবং জমির হোসেন (১৫)।
এদিকে, সকাল সাড়ে ১১টার দিকে ধলাই নদীর টুকেরবাজার এলাকায় একটি খেয়া নৌকা ডুবে যায়। এতে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজের সাড়ে চার ঘন্টা (বিকেল ৪টায়) অতিবাহিত হওয়ায় শিশু দু’টিকে জীবিত উদ্ধারের কোন সম্ভাবনা দেখছেন না ডুবুরিরা।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, নিখোঁজ শিশু দুটিকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিকেল ৪টা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
