খাদিজা আত্তার নার্গিসের উপর হামলার প্রতিবাদেবারহাল মানবাধিকার কমিশনের মানববন্ধন পালিত
প্রকাশিত হয়েছে : ২:১৩:৪২,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১১২৭ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি শাখার উদ্যোগে সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার প্রতিবাদে হামলাকারী বদরুলের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল এগার ঘটিকার সময় শাহ্গলী বাসস্ট্যান্ড মানবাধিকার কমিশন বারহাল ইউপি শাখার সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন পুতুলের নেতৃত্বে, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মানবাধিকার কর্মি সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বারহাল মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক সৈয়দ মিছবাহ আহমদ, অর্থ সম্পাদক আব্দু শুক্ষুর চৌধুরী, মানবাধিকার কর্মি নিজাম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্বা রফিক মিয়া,বারহাল আওয়ামিলিগ এর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টুকু মিয়া, মেহেদী হাসান জকিগঞ্জ কানাইঘাট ডাক এর প্রতিনিধি,এতে উপস্থিত ছিলেন, বারহাল সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ তরুন সংঘটক উজ্জল আহমদ, রাজু আহমদ,আব্দুল কাদির,কবির আহমদ,শাহীন আহমদ প্রমুখ।
