প্রতিবন্ধী রহিমের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে অটোরিকশা দিল জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন
প্রকাশিত হয়েছে : ১২:১৯:৩৬,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবন্ধী আব্দুর রহিমের হাতে অটোরিকশা তুলে দেন জকিগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান এমপি। এ সময় সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মুক্তাদীর চৌধুরী, জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য, প্রবাসী মো. অলিদসহ অনেকেই উপস্থিত ছিলেন। মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের মহতি কার্যক্রমের প্রশংসা করেন। অটোরিকশা পেয়ে প্রতিবন্ধী আব্দুর রহিম কৃতজ্ঞতা জানিয়েছেন।
