জকিগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৪৩,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৬ | সংবাদটি 0 View

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ০৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার ০১
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল বিয়ানীবাজার জিআর নং-১১৭/২০১৭ এর মাদক মামলায় ০৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত সহ জকিগঞ্জ থানার একাধিক মামলার আসামী আব্দুল কাদির(৪৮) পিতা-মৃত ইশাহিদ আলী, সাং-পশ্চিম লোহার মহল, উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে লোহারমহল এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং-১০/১১/২০২৬খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। উক্ত আসামী একজন তালিকাভুক্ত ও পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বেও উক্ত আসামীকে ০২ বছরের সাজা পরোয়ানামুলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছিল।পরবর্তীতে জামিনে এসে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পরে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বর্তমানে আরো ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
অদ্য যথাযথভাবে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
