বিদায়ী সিনিয়র এএসপির সাথে জকিগঞ্জ বাজার কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬:৩২:০৮,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী জকিগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ (এএসপি) জ্যোতির্ময় সরকারের সাথে মতবিনিময় করেছেন জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি। মঙ্গলবার রাতে তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বিগত সময়ে তার অবদানকে স্মরণ করে বলেন, নির্যাতিত মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি দরিদ্র ও প্রতিবন্ধিরা আর্থিক সহযোগিতা পেয়েছে। সৎ ও নির্ভীক অফিসার হিসেবে সুনাম কুড়িয়েছেন। যাবার বেলা আইনশৃংখলা রক্ষায় সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের আরও তৎপর হওয়ার তাগিদ দেবেন তিনি। সে প্রত্যাশা করেন তার কাছে।
জবাবে তিনি বলেন, আইনশৃংখলা রক্ষায় সাধ্যের সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা ছিলো। সংশ্লিষ্টদের সদা তৎপর রেখেছিলাম। জকিগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আমাকে আন্তরিকভাবে অনেকটা সহযোগিতা করেছেন। আরো সহযোগিতা পেলে সার্বিক ক্ষেত্রে অনেক এগিয়ে যেতো। বাজার ব্যবসায়ী কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, পরিচালক এনামুল হক মুন্না, মখলিছুর রহমান ও মতিউর রহমান মতিন।

