আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৫৫,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
এর আগে অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচিত হন।
