আরও এগিয়ে যাক শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন
প্রকাশিত হয়েছে : ১২:১৪:১২,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪২৭ বার পঠিত

সাইফুর রহমান
বিদায় ২০১৯ সাল। আমি ভাবতেই পারিনি বিদায় সালের শেষ দিনটা এত আনন্দের হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি,নতুন বছরটা শুরু হবে মনের মধ্যে আনন্দ নিয়ে। ২০১৪ সালে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক, বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের কৃতি সন্তান জনাব আজাদ উদ্দিন। আর এই বিদ্যালয়ে গুরুদায়িত্ব (আমি) নগণ্য মানুষকে প্রিন্সিপালের দায়িত্ব দেন। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের নামকরণ নিয়ে মানুষের মধ্যে এলাকার সচেতন মহলের কাছে প্রশংসনীয় হয়ে ওঠে। সচেতন মহল মনে করেছিলেন অতিবড় মনের মানুষ না হলে বিদ্যালয়ের নাম নিজের কারো নাম না দিয়ে শাহগলী দিতেননা। আজাদ উদ্দিন চাইলে নিজের নাম বা পিতার নাম দিয়ে বিদ্যালয় নামকরণ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে এলাকাকে বিশ্ব দরবারে পরিচয় করে দেওয়ার জন্য শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন হিসেবে নামকরণ করেন। আজাদ উদ্দিন মনে করেছিলেন এলাকাকে শুধু নাম দিয়ে পরিচয় করা যাবেনা। বিদ্যালয়ে গুনগত মান সম্পন্ন লেখাপড়া করানোর মাধ্যমে সর্বমহলে এলাকার সুনাম পৌছে যাবে। তাই প্রতিষ্ঠাকালীন থেকে উদীয়মান মেধাবি তরুন শিক্ষকদের নিয়োগ প্রদান করে নিজের তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালনা শুরু করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক ভাল ফলাফল করে সুনাম অর্জন করে। বিদ্যালয়ে শুধু লেখাপড়া না করে শিক্ষার্থীরা নতুনত্ব কিছু শিখার জন্য সাপ্তাহিক সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের ব্যবস্থা করা হয়। এতে কোরআন তেলাওয়াত, কবিতা আবৃতি,দেশাত্মবোধক গান,হামদ/নাত,কুইজ প্রতিযোগিতা,কৌতুক সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করে,যা এলাকার সচেতন মহলের নজরে পড়ে। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা কিভাবে মানুষদের সম্মান করতে হয় তা শিখানোর জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা,এলাকার গুনিজনদের সম্মাননা,মেধাবী শিক্ষার্থীদের সম্মাননার ব্যবস্থা করে আসছে। বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা এসে বিদ্যালয়ের প্রশংসা করে বলেছেন,কিভাবে সম্ভব একটি প্রাইভেট স্কুল হয়ে এইরকম অনুষ্ঠানের আয়োজন করে। অনেকে মনে করেন,প্রতিষ্ঠাতা বড় মনের মানুষ না হলে নিজের পকেটের টাকা দিয়ে সম্মাননার ব্যবস্থা করতেননা। আমি মনে করি এবারের পিএসসি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে এ+ ৮টি,এ ৯টি ও বি ১টি সহ শতভাগ ফলাফল বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের অর্জন। বিশেষ করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজাদ উদ্দিনের সঠিক দিকনির্দেশনায় প্রতিবছরের ন্যায় এভারও ভাল ফলাফল অর্জন করতে পেরেছে। বিদ্যালয়ের এই অর্জনের জন্য বিভিন্ন ভাবে মানুষ প্রশংসা করছেন,আর এই ধারাবাহিকতা রক্ষা করে রাখার জন্য সচেতন মহলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেলে অত্র বিদ্যালয়টি দেশের নাম করা একটি বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করবে।
লেখক. সাইফুর রহমান প্রিন্সিপালঃশাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন।
