গণতন্ত্রের রুপরেখা এবং জনগণের ক্ষমতায়নই “গণতন্ত্র”
প্রকাশিত হয়েছে : ৯:১৫:১৭,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ১৭১১ বার পঠিত
আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সংজ্ঞায় অফ দ্য পিপল্স (জনগণের দ্বারা গণতন্ত্র) বাংলাদেশে জনগণ হয়ে যায় উইথেলড।অর্থাত্ বিভিন্ন কার্যকলাপে জনগণ সরকার থেকে দূরে চলে যায়।গণতন্ত্রের সংজ্ঞা ফর দ্য পিপল্স হয়ে যায় ফার (দূরে) এবংপিপল্স অর্থাত্ জনগণের দ্বারা আর থাকে না, বাই হয়ে যায় (নির্বাচনের সময়ে ভোট কেনা বেচা হয় বলে অভিযোগ উঠে ) অর্থাত্ সরকারের হোমরা চোমরারা ভাবে,যে কোনো প্রকারে ভোট কিনে নেয়া যাবে।জনগণ আবার কে? আমেরিকার গঠনতন্ত্রের এখানে যে দুর্বিষহ অবস্থা যেন মনে হয় (ছেড়ে দে মা কেঁদে বাঁচি) গণতন্ত্র বলে তাই।তাইতো বাংলাদেশের সাধারণ জনগণের হৃদয়ের নিষ্পেষিত অবস্থা আচঁ করতে পেরে আমেরিকার সরকার ও বিশ্ব বিবেক কেঁপে উঠে তাই তারা বাংলাদেশ নিয়ে বেশি ভাবে।তিন ভাগ স্থলের মধ্যে বেশি অবস্থান হলো আমেরি- কায় যুদ্ধ জাহাজের অনেক সময় শান্তি ও ভার সাম্য রক্ষার্থে তা বাংলাদেশে বঙ্গোপ-সাগরে ঢেউয়ের মাধ্যমে যে বার্তা জনগণের দুঃখের কাহিনি গিয়ে ঢেউয়ের আচঁড় পড়লে ঐ জাহা- জগুলো এদিকে আসতে চায়।আর তাইতো ভাবি এত সুন্দর পাহাড়ি এলাকা, সুদৃশ্য লেক থাকা সত্ত্বেও বিদেশি পর্যটকরা কেন বাংলা দেশে কম আসে।এবং কেন সমুদ্র কেঁপে উঠে।তা নাকি রাজনীতির নামে এখানে অবিচার দুর্নীতি মানুষের চোখের ও মুখের ভাষা হারিয়ে ফেলে।
গণতন্ত্রের সজ্ঞা নির্ধারণে কেউ একে দেখেন এক আদর্শ হিসেবে,কারো দৃষ্টি পড়ে রাজনীতির প্রতি, আবার কেউ গণতন্ত্রকে দেখেন আর্থসা- মাজিক ব্যবস্তা হিসেবে।কেউবা দৃষ্টি দেন এর আকৃতি, প্রকৃতি ও গঠনপ্রকৃয়ার দিকে।বিশ শতকের শেষ প্রান্তে গণতন্ত্রের রুপ সম্পর্কে সবার মধ্যে সৃষ্টি হয়েছে ঐকমত।বিতর্কের দ্বারা প্রবাহিত বটে, কিন্তু গণতন্ত্রের মর্মবাণী সম্পর্কে সহমতের প্রাচীরও গড়ে উঠেছে রাষ্ট্র বিজ্ঞানে এ নিয়ে আর ঝড় ওঠে না।গণতন্ত্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য নির্ধারণে রাষ্ট্রবিজ্ঞানীরা একে সাতটি উপাদানে সমন্বিত বলে উল্লেখ করেছেন।রবার্ট ডাল, বিংহাম পাওয়েলও এ বিষয়ে একমত পোষণ করেছেন।
নীতি নির্ধারণ ও সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রয়েছে নির্বাচিত কর্মকর্তাদের একচেটিয়া অধিকার।সংবিধান কর্তৃক তা স্বীকৃত।কর্মক- র্তারা নির্বাচিত হন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে।নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হয় সাং-বিধানিক প্রক্রিয়ায়।এ নির্বাচনে ভোট দেন সব নাগরিক সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে।নির্বাচনে শুধু তারাই ভোটাধিকার প্রয়োগ করেন না যারা প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন।মত প্রকাশের স্বাধীনতা অবাধ,বিশেষ করে নির্বাচিত কর্মকর্তাদের কার্যক্রম এবং নীতির সমালোচনায়,প্রচলিত রাজনৈতিক, অর্থনৈ- তিক ও সামাজিক কার্যক্রমের মূল্যায়নে।
গণতন্ত্রের বিকাশে তিনটি সুনির্দিষ্ট সময়কাল চোখে পড়ার মতো।প্রথমার্ধের সূচনা সতের শো ছিয়াওর থেকে।তা শেষ হয় প্রথম বিশ্ব যুদ্ধের পরে, উনিশশো বিশ সালে।আমেরি- কার স্বাধীনতাযুদ্ধ ও ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে সচেতন দৃষ্টিভঙ্গি পরিস্ফুট হয়েছিল, তা গণতন্ত্রের কাঠামো রচনায় উললেখ যোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে উওর আমেরিকা ও ইউরোপে।রাষ্ট্র স্বাধীন ও সার্বভৌম রাজনৈতিক একক হিসেবে সুপ্রতি ষ্টিত হয়।সাংবিধানিক প্রক্রিয়ায় শাসনভার ন্যস্ত হয় নির্বাচিত কর্মকর্তা দের ওপর দলগুলো বিকশিত হতে থাকে ক্রমে ক্রমে।গোপন ব্যাল- টের মাধ্যমে ভোটদান পদ্ধতির সূচনা হয় সর্ব প্রথম আঠারো শো আটান্ন সালে দক্ষিণ অষ্টেলিয়ায়।
আঠারো শো বাহাওর সালে বৃটিশ পার্লামেন্ট এবংস্তানীয় সংস্থার নির্বাচনে গোপন ব্যালট পদ্ধতি শুরু হয়।যুক্তরাষ্ট্রে গোপন ব্যালট পদ্ধতি অনুসরণ করা হয় আঠারো শো চৌরাশি সালের রাষ্ট্রপতি নির্বাচনে। ফ্রান্সে গোপন ব্যালট পদ্ধতির শুরু হয় উনিশ শো তের সালে।সেই সময় ইউরোপের সতের টি রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্তা প্রচলিত হয়।তখনো অবশ্য নির্বাচিত প্রধানমন্ত্রী এবংমন্ত্রীপরিষদ সম্রাটের অনুমোদন নিয়েই কাজ করত।উনিশশো সালের পূর্ব পর্যন্ত মাত্র ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ড এ মন্ত্রীপরিষদ নির্বাচিত আইন পরিষদের কাছে পুরোপুরি দায়ি হয়ে ওঠে।
বৃটেনে মন্ত্রীপরিষদের দায়িত্বশীলতা নিশ্চিত হয় উনিশ শো এগারো সালের পর আর তখন লর্ডসভার প্রভাব প্রতিপত্বির অবসান ঘটে।গণতন্ত্রের তৃতীয় পদ্ধতির সৃষ্টি হয় বিশ শতকের অষ্টম দশক থেকে।উনিশশো আশির পর থেকে গণতন্ত্রায়নের গতি আবারও হয়েছে একমুখী,সরলরৈখিক।ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন রাষ্ট্রগুলো গণত- ন্ত্রকে গ্রহণ করে রাজনৈতিক জীবনব্যবস্তা রুপে।দক্ষিণ এশিয়াতেও গণতন্ত্রের উত্সব শুরু হয়।পাকিস্তান ও নেপালে গণতন্ত্রে পায় নতুন গতি।ঐ দশকের শেষ প্রান্তে বাংলাদেশেও স্বৈরশা- সন পর্যোদস্তু হয় জনতার দুর্বার এক শক্তিতে।পূর্ব ইউরোপে গণতন্ত্রের ক্ষেত্র জাগ্রত হয় নতুন ভাবে, যা ছিল একদলীয় শাসনব্যবস্থার পরি- বর্তে।বিশ্বব্যাপি গণতান্ত্রায়নের দ্বিতীয় প্রবাহে- র সূচনা উনিশ শো পঞ্চাশ হইতে উনষাট সময়কালের মধ্যে।দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বঙস- স্তুপের মধ্যেই এই শতাব্দীর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবণতা প্রাণবন্ত হয়ে ওঠে।ঔপনিবেশিক শাসনের দিন শেষ হয়ে এলো।ঔপনিবেশিক নাগ- পাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র একে একে আত্মপ্র কাশ করতে লাগল।
জাতিসংঘের ভূমিকা ক্রমানুসারে হলো অর্থ- পূর্ণ।গণতন্ত্রও সামাজিক ও রাজনৈতিক ব্যবস্তা হিসেবে সর্বজন গ্রাহ্য হয়ে উঠল।সতেরো শো ছিয়াওর থেকে উনিশ শো বিশ সালে গণতন্ত্রে- র গতি ছিল অনেকটা সরল রৈখিক,একমুখো।ধীরপদে বটে, কিন্তু গণতন্ত্র পথ চলেছে অব্যা- হত গতিতে।রুদ্ধ হয়নি এর গতিধারা।উনিশ শো বিশ সালের পর কিন্তু গণতান্ত্রিক ব্যবস্তা স্বৈরশাসনের কবলে পড়ে।এক নায়কতন্ত্রের ছোবলে হতে থাকে ক্ষতবিক্ষত।উনিশ শো তেইশ থেকে উনিশশো পঁচিশ সালে গণতা- ন্ত্রিক ইতালি ফেসিবাদী শক্তির কবলে পড়ে।উনিশশো ছাব্বি- শ সালে পোল্যান্ডে প্রতি- ষ্ঠিত হয় পিলসুভস্কি একনায়কত্ব।আরার উনিশশো ত্রিশ সালে সামরিক বাহিনী আর্জেন্টিনায় গণতন্ত্রের প্রাণ সংহার করে।বিগত শতাব্দীর তৃতীয় দশকে জার্মানি, অস্টিয়া ও স্পেনে গণতন্ত্র নিঃশেষ হয়ে আসে।
গণতন্ত্র প্রতিষ্ঠা এক কথা, আর গণতন্ত্রকে স্থিতি- শীল করা ভিন্ন ব্যাপার।গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ত্যাগের প্রয়োজন,গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেযার উদ্যোগেও প্রযোজনা তেমনি ত্যাগ, মননশীলতা ও সংগ্রামী মনোভাব।কিন্তু সেই ত্যাগ আমাদের দেশের নেতৃত্বাধীন মানুষের কাছে নেই।তাইতো যত সমস্যা।গত শতকে গণতন্ত্র ছিল মূলত ইউরোপ ও ইংরেজি ভাষা ভাষীদের নিজস্ব সম্পদ।বর্তমানে তা সর্বজনি- ন বিশ্বজনীন।সব মহাদেশে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে।হয়েছে সব ভাষাভাষীর মধ্যে; প্রায় সকল প্রকার আর্থিক পরিমণ্ডল ও বিশ্বের সকল অংশে শুধু ব্যতিক্রম বাংলাদেশে বাংলা দেশের মানুষের প্রচুর বুদ্ধিমত্তা রয়েছে।তাঁরা অত্যন্ত পরিশ্রমি।কিন্তু তার ফল আমরা ভোগ করতে পারি না।তার কারণ,রাজনৈতিক ভাবে আমরা খুব আত্মবিধ্বংসী।আমাদের রাজনৈ- তিক নেতৃত্বের মান যদি আরেকটু উন্নত হতো, তাহলে পূর্ববর্তী সরকার যে কাজটা করে
গেছেন পরবর্তী সরকার এসে তা বাতিল করার উদ্যোগ না নিতেন।ভালো কাজটাকে ধরে রাখতেন।
রাজনীতিবিদদের মধ্যে যে অর্থহীন বিভেদ রয়েছে, তা দূর করা একান্ত দরকার।আমাদের দেশে যে সম্ভাবনাটা আছে তা এই বিভেদের কারণেই তার অনেকটা নষ্ট হচ্ছে।আরেকটা বিষয় হচ্ছে, রাষ্ট্রপরিচালনায় যাঁরা থাকেন, তাঁরা দীর্ঘস্থায়ী চিন্তা না করে অল্প সময়ের প্রেক্ষাপটে চিন্তা করেন।যার ফলে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছি না।নেতৃ- ত্বের সীমাবদ্ধতার এই আবর্তে থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি,ভবিষ্যতে যদি আমাদের রাজনৈতিক অঞ্জনে নতুন ধরনের নেতৃত্ব আসে, তাহলে নিঃসনেদহে আমাদের অগ্রগতি হবে।আগামী দশ পনেরো বছরের মধ্যে আমাদের নতুন চিন্তা চেতনার রাজ- নৈতিক নেতৃত্ব পেতে হবে।যত তাড়াতাড়ি
পাব, তত তাড়াতাড়ি দেশটা এগিয়ে যাবে।বাংলাদেশের উন্নতির পথে সব চাইতে বড় বাঁধা প্রচলিত ধারার রাজনীতি।
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠেছিল কয়েকটি দলিলকে ভিত্তি করে।যেমন উনিশ শো তিপ্পান্ন সালের ডিসেম্বরে রচিত যুক্তফ্রল্টের একুশ দফা,ছেষট্টির বঙ্গবন্ধুর ছয় দফা,উনসও- রের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এবং একাত্তরের দশ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র।যাঁরা রাজনীতি করেন, তাঁদের এইসব দলিলগুলো ভালোমত পঠিত থাকা অবশ্যই কর্তব্য।আরও জানতে হবে, উনিশ শো একান্নব্বই-তে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর আরও দু-একটি দলিলকে ভূলে গেলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।আর তা হলো উনিশ শো তিরাশি সালের মধ্য ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রণীত দশ দফা এবংশ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পাঁচ দফা দাবিনামা।এসব দলিলে দেশবাসীর গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল।
একুশ দফা থেকে এগারো দফার মর্মকথা ছিল, রাষ্ট্রে সরকারি দলের লোকদের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়ন চাই।আর আছে,জনগ- ণের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার খর্ব করা চলবে না।ঐ সব দলিলে বর্ণিত দফাগুলোর চেতনার আলোকেই সংবিধান প্রণীত হয়েছিল গণতন্ত্রের মূলনীতি ভেঙ্গে দিলে কিংবা ভেঙ্গে গেলে জনগণ ক্ষমতাহীন হয়ে পড়ে এবংপরি- ণামে রাষ্ট্র দুর্বল হয়,আর ক্ষতি হয় নাগরি- কদের।গণতান্ত্রিক সরকার গণমানুষের কথা শুনবে এবংতাদের কথা বলবে এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম।কোনো দেশের সরকার প্রধান যখন এসবের তয়াক্ষা না করে নিজেদের মতো করে দেশ পরিচালনা করেন।তখনই দেশের মধ্যে বিপর্যয় নেমে আসে, আর তখন শুধু চেয়ে চেয়ে দেখা ও আফসুস করা ছাড়া কারো কিছু করার থাকে না।আর তাইতো বলি: কোনো অবস্থা কিংবা ব্যবস্থাই চিরস্থায়ী নয়।যেকোনো অনুপযোগী ব্যবস্থা সংশোধনযোগ্য।কিন্তু সে জন্য চাই,দেশপ্রেম ও আন্তরিকতা।
সুপুরুষ শেরে বাংলা এ কে ফজলুল হক।যিনি নিষ্পেষিত বাংলার প্রজাদের মুসলিম রেনে- সাঁর আলোকে ও ন্যায়বিচারের আদর্শে পরশ পাথরের মতো জাগিয়ে তুলেছিলেন পরিবর্তি- ত ও আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে বাংলার মানুষের শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন।তাই এ হতভাগ্য জাতি যাদের আজ গোলা ভরা ধান নেই,পুকুর ভরা মাছ নেই, নদীও শুকিয়ে গেছে, পাল তোলা নৌকা নেই।শেরে বাংলার আদর্শ নিয়ে যত লিখা-পড়া ও তরুণ প্রজন্মকে শিক্ষা দেয়া যায় ততই জাতির জন্য মঙ্গল।কারণ সোনার বাংলা আজ বিরাণ মরুভূমির মতো।দুঃখিনী বাংলার মুখ দেখে পরপার থেকে শেরেবাংলার হৃদয়-আত্মা হয়তো কেঁপে উঠে।শেরেবাংলাকে একদিন নদীতে সাঁতার কাটতে দেখে শেরে বাংলার পিতা শেরে বাংলার গর্বিত মা কে বলেছিলেন “তোমার ছেলেকে কবে না জানি কুমিরে খায়,প্রতুওরে তাঁর গর্বিত মা বলেছি- লেন,আমার ছেলে এদেশ থেকে কুমির তাড়াবে’
সবকিছু মিলিয়ে এমন একটি উপসংহার অনিবার্য হয় যে,বাংলাদেশে যথার্থ গণতন্ত্র অনুপস্থি- ত।বাংলা দেশে যা চলমান তাকে বলা যায় ডেমো সেক্লোরোসিস।এটি একটি শব্দবন্ধ,যার উত্পত্তি ডেমোক্রেসি এবং সেক্লোরোসিস শব্দ দুটি থেকে সেক্লোরো-সিস একটি রোগ যা মানব দেহের ধবমনি সংকুচিত হয়।যার ফলে দেহ কার্যক্রম থাকে না,যদিও দেহটি দৃশ্যমান থাকে আমাদের গণতন্ত্র এমনই।অনেকটা কাজির গরু,যা খাতায় থাকলেও গোয়ালে থাকে না।
লেখকঃ লন্ডন থেকে, রায়হান আহমেদ তপাদার।
