চেয়ারম্যান রফিকুল ইসলাম কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮:২৩:০১,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৯৩৪ বার পঠিত
মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান কাপ (ওয়ার্ড ভিত্তিক) ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।খেলা পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ সোবহান (মেম্বার) এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য, সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেল এর অ্যাডিশনাল এসপি মোস্তাক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শামীম আহমদ, সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মুস্তাকিম হায়দর, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার, ৩নং কাজলসার চেয়ারম্যান জুলকার নাইন, কাউন্সিলর কামরুজ্জামান কমরু, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শিহাব আহমাদ ও জালাল উদ্দিন প্রমুখ।

