চৌধুরী বাজারে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:২২:৪৩,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫১ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার সংলগ্ন মাঠে শনিবার বিকেলে রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের উপদেষ্টা আব্দুল মতিনের সভাপতিত্বে ও রংধনু স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মুরশেদ আলম মুন্না ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক খসরু, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত অালী হেলালী,জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, কাজলসার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমদ ফুরুক, সংগঠক কাজল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের মাসুদ। উপস্থিত ছিলেন রংধনু ক্লাবের সুমন অাহমদ, অাব্দুল কুদ্দুছ, মনজুর অাহমদ, অাজির উদ্দিন, এমাদ উদ্দিন, অাল অামিন, এস এম এমরান ও শরিফ অাহমদ প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন দল চৌধুরী বাজার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব ও রানার্সঅাপ দল ভাই-ভাই টিম এর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
