জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশিত হয়েছে : ১১:০০:৪০,অপরাহ্ন ০৪ মার্চ ২০২০ | সংবাদটি ৩১৯ বার পঠিত

জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের চারিগ্রাম নিবাসী বীর মক্তিযোদ্ধা, সাবেক সেনা সদস্য মো. ইলিয়াস মিয়া (৮০) মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালি…..রাজিয়ুন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ বুধবার বেলা ২টায় স্থানীয় রায়গ্রাম মসজিদ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস মিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌর মেয়র খলিল উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, ইউপি চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, থানার সাব ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম ও কাজলসার ইউনিয়ন আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
