সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৬৮ পিস ইয়াবা ও নগদ টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ০৩
প্রকাশিত হয়েছে : ১২:৪১:০০,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিকনির্দেশনায় ইং-১২/১১/২০২৬খ্রি. তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকা সময় জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত দক্ষিন মাদারখাল সাকিনস্থ জনৈক এখলাছ আলী’র বসতবাড়ীর সামনে রাস্তার উপর এবং মাদারখাল উত্তর জামে মসজিদের সামনে হইতে ১৫৩ পিস ইয়াবা ও মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের ১৫০০/- (এক হাজার পাচঁশত) টাকা সহ ১। কলিম উদ্দিন (৪৫), পিতা-মৃত গোলাপ আলী, মাতা-মৃত কুলসুমা বেগম, সাং-দক্ষিন মাদারখাল, ২। সফর উদ্দিন @ সফই (৪০),পিতা-মৃত হাসিম আলী, মাতা-আঙ্গুর বিবি, সাং-পশ্চিম মাদারখাল, উভয় থানা-জকিগঞ্জ, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। এছাড়াও ইং-১২/১১/২০২৬খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৯.২০ ঘটিকা সময় জকিগঞ্জ থানাধীন ০৩নং কাজলসার ইউনিয়নের অর্ন্তগত পলাশপুর সাকিনস্থ আরিফ ভেরাইটিজ স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১৫ পিস ইয়াবা সহ শাহাব উদ্দিন @ সাবু (৫৫), পিতা-তেরা মিয়া, মাতা-হাসনা বেগম, সাং-হাড়িকান্দি, ০৩নং কাজলসার ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। অদ্য গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার সিডিএমএস ও রেকর্ড পত্র যাচাই করিয়া কলিম উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা এবং সফর উদ্দিন @ সফই (৪০) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা ও শাহাব উদ্দিন @ সাবু (৫৫) এর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা সহ মোট ০৫টি মামলা পাওয়া যায়।
