ডাক্তার যখন মোক্তার
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৩৫,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৯২৯ বার পঠিত
ম.জ.ছালেহীন: অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে লিখতে বসেছি। সম্প্রতি আমার এক ভাগনে এই ধরণীতে তাশরীফ আনেন। কিন্তু জন্মের পরক্ষণে সামান্য সমস্যা দেখা দিলে জকিগঞ্জ হাসপাতালে নিলে জনৈক ডাক্তার তাকে না দেখেই সিলেট নিয়ে যাবার জন্য বলেন। কিন্তু তখনি আমরা তাকে নিয়ে সিলেট যাইনি। পরবর্তীতে তার বাবা আসলে তাকে তার বাবার সম্পর্কের ডাক্তারের (যিনি শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে জকিগঞ্জে সপ্তাহে দুদিন আসেন) কাছে নিয়ে গেলে ঐ ডাক্তারও তাকে না দেখে সিলেট নিয়ে যাবার জন্য বলেন। আমার ভগ্নীপতি তাকে দেখার বারবার অনুরোধ করলে তিনি দেখেন বটে তবে আবারও সিলেট নিয়ে যাবার জন্য বলেন এবং তার সম্পর্কের এক ক্লিনিকের ঠিকানা ধরিয়ে দেন। পরিস্হিতির কারণে আমরা সিলেট যাই তবে ঐ ক্লিনিকে না গিয়ে অন্যখানে যাই। আশ্চর্য্য হলেও সত্যি ঐখানের ডাক্তাররা তাকে দেখেই বলেন কোন সমস্যা নেই। আমাদের সেবিকা যে ঔষধ দিয়েছিলেন তা চালিয়ে যাবার পরামর্শ দেন এবং একদিন পর বাড়ি নিয়ে যেতে পারব বলে আশ্বাস দেন। আমরাও তাকে একদিন পর বাড়ি নিয়ে আসি। মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে সে এখন ভালো আছে॥
আমি একজন অর্বাচীন হিসেবে আপনারা যারা সচেতন তাদের কাছে আমার বোকা বোকা প্রশ্ন:
(১) ঐ সকল নামীদামী ডিগ্রীদারী মানবেরা কেন আমাদের এত হয়রানী করাল?
(২) জকিগঞ্জের ঐসকল ডাক্তারা কি লোভী যে শতকরা লাভের আশায় এই কাজটি করল? নাকী তারা আদৌ ডাক্তার নয়?
(৩) তারা কি মানবতা বর্জিত বিবেকহীন অমানুষ?
(৪) তারা কি অন্যান্য ভালো ডাক্তারদের জন্য লজ্জার কারণ?
(৫) তারা কি ডাক্তারকূলের জন্য কলংক?
পরিশেষে আমি সন্দিহান হয়ে পড়ি এই ভেবে যে তারা আদৌ কি ডাক্তার নাকী মোক্তার???

