প্রসঙ্গঃ বর্তমান প্রেক্ষাপট ও নাগরিক সমাজের করণীয়, ম.জ.ছালেহীন
প্রকাশিত হয়েছে : ১১:০৮:২০,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১০৭৫ বার পঠিত
সাম্প্রতিক কালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু ঘটনার প্রেক্ষিতে আজকের এই শিরোনাম॥ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শিরোনামটির স্বার্থকথকতা নির্ণয়ের ভার পাঠকবৃন্দের হাতে রইল! এবার মূল প্রসঙ্গে আসা যাকঃ *নৈতিকতাঃ নৈতিকতা ল্যাটিন শব্দ “মোরালিটাস” থেকে আগত যার অর্থ চরিত্র, ভদ্রতা, সঠিক আচরণ হল ভালো এবং খারাপ বিষয়সমূহের মাঝে উদ্দেশ্য সিদ্ধান্ত ও প্রতিক্রিয়াসমূহের পার্থক্য ও পৃথকীকরণ। নৈতিকতাকে একটি আদর্শ মানদন্ড বলা যেতে পারে যা বিভিন্ন অঞ্চলের সামাজিকতা, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম প্রভৃতির মানদন্ডের উপর ভিত্তি করে গড়ে উঠে। আবার অনেক ক্ষেত্রে, সামগ্রিকভাবে পৃথিবীর জন্য কল্যাণকর বিষয়সমূহকে নৈতিকতা হিসেবে সঙ্গায়িত করা যায়॥ *মূল্যবোধঃ সাধারণভাবে বলা যায় মূল্যবোধ হচ্ছে একটি ব্যক্তিগত স্বতন্ত্র পরম বা আপেক্ষিক মান॥ সহজভাবে বলা যায় ভালো বা মন্দ মূল্যায়ণ করা বা বিচার করার যে বোধ বা শক্তি মানুষের মাঝে বিরাজ করে সেটাই মূল্যবোধ। অর্থাৎ ভালোকে ভালো জানা, মন্দকে মন্দ জানা, সত্যকে মিথ্যা দিয়ে না ঢাকা, কারো প্রতি অবিচার না করে এসব থেকে দূরে থাকা কিংবা দূরে থাকার চেষ্টা করা অথবা এসবের নিরব প্রতিবাদ করার নামই মূল্যবোধ। আপনার আচরণে আপনার প্রতি শ্রদ্মা জাগা, ভালোবাসা বা ঘৃণা তৈরি হওয়া কিংবা স্নেহ মমতার বন্ধনে আবদ্ধ হওয়াই মূল্যবোধ॥
*দূর্ণীতি ও বিচারহীনতাঃ সাধারণত নীতিহীন মানুষকে সাধারণ মানুষ দূর্ণীতিবাজ মনে করে। সমাজে যে লোকটির ব্যবহার খারাপ, মন্দ কাজ করে, শক্তি প্রয়োগ করে আপন লক্ষ্য হাসিল করে; সাধারণ মানুষ মনে মনে তাকেও ঘৃণা করে। দূর্বল বলে সে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে চায় না। কেননা বাড়িতে তার বৃদ্ধ মা বাবা আছে, সুন্দরী স্ত্রী আছে, যুবতী কন্যা আছে! তার প্রতিবাদের কারণে এরা যে কোন সময় খুন, ধর্ষণ, গুম কিংবা ইভ টিজিংয়ের শিকার হতে পারে! কারণ বর্তমানে মন্দলোকের হাতে চাবি। তারা ড্রাইভিং করছে! তাদের হাতে বাকী সবাই যেন মোমের পুতুল যেভাবে ইচ্ছা সেভাবে নাচানো যাবে! বর্তমানে স্কুল কলেজে নীতিবান শিক্ষকের অবস্থা খুবই করুণ। প্রতিবাদী শিক্ষকের প্রাণ যায়! বখাটে ছেলে এবং ইভটিজারদের প্রতিহত করতে গিয়ে ইতোমধ্যে অনেক মা বাবা কিংবা নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন! সমাজ থেকে যখন প্রতিবাদ উঠে যায় তখন ন্যায় অন্যায়ের ফারাক থাকে না; কারণ তখন ন্যায় অন্যায়ের পক্ষে লোক পাওয়া যায় না, অন্যায়ের প্রতিবাদ আর কেউ করে না। কারণ সে জানে প্রতিবাদ করার পর বিচার পাবে না কিংবা তার জান মালের নিরাপত্তায় আঘাত আসতে পারে। চাকরীজীবি হলে চাকরী না গেলেও অন্যত্র বদলী হওয়ার আশংকা থাকে! ব্যাবসায়ী হলে মালপত্র লোটপাট হওয়ার সম্ভাবনা থাকে! আমার মতো দু’কলম যারা লিখে তাদের লিখা বন্ধ হওয়ার উপক্রম হয়! কেননা তখন কোন পত্রিকা লিখা ছাপাতে ভয় করে যদি তাদের পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়! আর কেউ প্রকাশ করলে পরবর্তীতে নানারকম অর্থনৈতিক মাশুল গুণতে হয়!! আর নিরীহ সাধারণ মানুষ হলে নির্ঘাৎ জেল খাটতে হয়!!! **বর্তমান প্রেক্ষাপটঃ সাম্প্রতিক কালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য তিনটি ঘটনার উদাহরণ টানবোঃ [এক] ঢাকায় ঐশী কতৃক তার মা বাবাকে হত্যাঃ ¤আমরা মনে করি নৈতিক শিক্ষার অভাবে এই ঘটনাটি ঘটেছে। [দুই] সিলেটে বদরুল কতৃক খাদিজাকে কোপানোঃ ¤আমরা মনে করি নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাবে এই ঘটনাটি ঘটেছে। [তিন] সুষমাকে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে স্থানান্তরঃ ¤আমরা মনে করি নৈতিকতা ও মূল্যবোধের অভাবে বিচারহীনতার যুগে দূর্ণীতির করাল গ্রাসে আমার মামণি সুষমার ঘটনাটি ঘটেছে। *** নাগরিক সমাজের করণীয়ঃ প্রিয় পাঠকবর্গঃ আপনারা নাগরিক সমাজের প্রতিনিধি। সুতরাং আপনারা চিন্তা করুন আজকের এই প্রেক্ষাপটে আপনাদের করণীয় কি??? বিষয়টি আপনাদের হাতে ছেড়ে দিলামঃ যদি আপনারা এই সকল সমস্যার সমাধানে কোন ভূমিকা রাখতে পারেন কিংবা কোন পরামর্শ থাকে তবে এ নালায়েক নাখান্দা অধমকে জানাতে ভুলবেন না॥ আজকের যবনিকায় আমি একান্ত ব্যাক্তিগতভাবে মনে করি আজকের শিরোনাম নয় বরং আমরা যদি যার যার নিজস্ব অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাই তবে একদিন আমাদের নিরব প্রতিবাদ সরব প্রতিবাদে রূপান্তরিত হবে এবং আমরা একটি সুন্দর, সুস্থ, নৈতিক আদর্শবান এবং সফল বিচারিক দূর্ণীতিমুক্ত বসবাসযোগ্য সোনার ডিজিট্যাল বাংলাদেশ পাবো॥ [বিঃদ্রঃ প্রিয় পাঠকবর্গঃ আপনাদের উদ্দেশ্যে যখন এই লিখা শেষ করছি ঠিক সেই মুহুর্তে আমার মামণি সুষমা আমাকে ফোন করে জানাল যারা তার প্রতি অবিচার করেছিল আল্লাহ নাকি তাদের একজনকে এই দুনিয়াতেই শাস্তি দিয়েছেন! আমি বললামঃএ কি বলছ মামণি? তখন সে জানালো তার অবিচারকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যাক্তিটাকেই শাস্তিমূলক বদলী করা হয়েছে! সে আরো জানালো মহান আল্লাহ তায়ালা বাকী অবিচারকারীদেরকেও এই ধরণীর বুকে শাস্তি দিবেন ইনশাহআল্লাহ! আমি আমার মামণি সুষমার কথা শুনে হাসব না কাঁদব ভেবে পাচ্ছি না! তবে উপলব্ধি করলাম কোমলমতি এ শিশুটির উপর অবিচার স্বয়ং সৃষ্টিকর্তাও মেনে নিতে পারেন নি বলে তারই নমুনা প্রদর্শন করলেন মাত্র॥]
