বারঠাকুরী তিনগাঁও এ সংস্থার জন্মদিন পালন, শিক্ষকদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:৫৩:৫৬,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৯ | সংবাদটি ৫৬৯ বার পঠিত

জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম, লাল সবুজ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে লাল সবুজ সংস্থার জন্মদিন পালন, শিক্ষকদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জকিগঞ্জের বারঠাকুরী ইউপির ১০৯ নং তিন গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের মস্তুফা আহমদ মস্তু মিয়ার সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক বিলাল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সভাপতি আব্দুর রহমান বকুল, প্রচার সম্পাদক তুহিন মস্তুফা রাজু। প্রধান অতিথির বক্তব্য দেন বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। তিনি বলেন বিদ্যালয়ের বাউন্ডারী, আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাজ আগামী ৬মাসের মধ্যে সম্পন্ন করা হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন ৭নং বারঠাকুরী ইউপির সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন, সাংবাদিক এনামুল হক মুন্না, আওয়ামী লীগ নেতা মাষ্টার জামাল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগম। বিদায়ী অব. প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত চৌধুরী, বদলী জণিত বিদায়ী সহকারী শিক্ষক অমেলন্দু চন্দ্র চন্দ, সহকারী শিক্ষিকা নাছমিন নাহার খানম ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী গণ, সংস্থার সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানে অতিথি-শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। শুরুতে কেক কেটে লাল সবুজ যুব সমাজ কল্যাণ সংস্থার জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন লাল সবুজ যুব কল্যাণ সংস্থা মানবিক, সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। বিশেষ করে মহান স্বাধীনতা দিবসে আজকের নানা আয়োজন ছিলো প্রশংসনীয়। আয়োজকদের ধন্যবাদ জানান বক্তারা।
