বিআরটিসি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪, আহত ২
প্রকাশিত হয়েছে : ৪:১২:১৮,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯২৯ বার পঠিত
বগুড়া রংপুর মহাসড়কের বাঘোপাড়া চলাচল ফিলিং ষ্টেশন নামকস্থানে বিআরটিসি বাস ও সিএিনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২। জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বগুড়া গামী একটি সিএনজি বাঘোপাড়া চলাচল ফিলিং ষ্টেশন নামকস্থানে পৌছিলে রংপুর গামী একটি বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক জন যাত্রী ঘটনাস্থালেই নিহত হয়। অপর তিন জনকে হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। নিহতদের মধ্যে বগুড়ার ফুলবাড়ী গ্রামের নৃত্য শিল্পী আসিক(২২) বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বড় ধাওয়াকোলা গ্রামের শ্রী তপু চন্দ্র(২০) মহাস্থান গ্রামের ঝিনুকের পুত্র আব্দুর রহিম(১৬)সিএনজির ড্রাইভার আব্দুল গফুর। আহত দুই জনকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারী নিষেধাক্কা অমান্য করে মহাসড়কে অবৈধ সিএনজি চলাচলের কারনে মাঝে মধ্যই মহাসড়কে সড়ক দূর্ঘটনায় অকালেই প্রান দিতে হচ্ছে অনেক মানুষকে। তাই সচেতন মানুষ মহাসড়কে সিএনজি চলাচল বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

