লাইফসাপোর্টে বেঁচে আছে সিলেট-জকিগঞ্জ সড়ক, রায়হান আহমেদ তপাদার
প্রকাশিত হয়েছে : ৩:০২:১৫,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ২২৩৩ বার পঠিত
মনে হচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়কের বেহাল দশা দেখার যেন কেউ নেই।জীবনের ঝুঁকি নিয়ে সিলেট-জকি গঞ্জ রাস্তায় যাতায়াত করছেন লক্ষাধিক যাত্রী।দীর্ঘদিন থেকে সংস্কার ও উন্নয়নমূলক কাজ না-হওয়ায় রাস্তার এখন বেহাল দশা।এই সড়কে বিভিন্ন গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে।এর পরও কর্তৃপক্ষে টনক নড়ছে না।আর কতটা দুর্ভোগ পোহালে প্রশাসনের টনক নড়বে এটাই এখন দেখার বিষয়।সিলেট-জকিগঞ্জ সড়কের বেহাল অবস্থার কথা আর কি বলবো যা বিভিন্ন ভাবে জানানোর পরও স্থানীয় প্রশাসন থেকে কোনো পদক্ষেপ সাধারণ মানুষের নজরে আসেনি।কিছু কেন এমন বিমাতা সুলভ আচরণ তাই এখন জিজ্ঞাসা।সিলেট-জকিগঞ্জ সড়কের দূরত্ব প্রায় ৯১কি.মি.।এ সড়কটি সিলেট জেলার ৪টি উপজেলাও ১৪টি বাজেরে মধ্যে দিয়ে বয়ে গেছে প্রতি দিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোক উপজেলা থেকে জেলা শহর,রাজধানী সহ দেশের বিভিন্ন কাজে যাতায়াত করে।এছাড়া ভারতের সাথে জকিঞ্জের কাস্টমস ও ইমিগ্রেশনে দু দেশের যাতায়াতকারীরা এ রাস্তা ব্যবহার করে থাকেন।গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থায় রয়েছে।সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে।এতে স্থানীয় লোকজন সহ ভারত থেকে ভ্রমণে আসা লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে।বিশেষ করে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পূর্ব ব্রীজ হতে শায়লা স্মৃতি হাসপাতালের সামনের ব্রীজ পর্যন্ত সড়কটির কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে এলাকাবাসীর অভিযোগ বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে অভিযোগ করিলেও কোন সুরাহা হচ্ছে না। এছাড়া এ রাস্তা দিয়ে উপজেলার পূর্ব অঞ্চলের স্কুল,কলেজ পড়য়া হাজার হাজার ছাত্রছাত্রী ইছামতি ডিগ্রী কলেজ ইছমতি কামিল মাদ্রাসা,ইছামতি কিন্ডার গার্টেন,ইছমতি গার্লস হাই স্কুল সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল,ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে এ রাস্তা ব্যবহার করতে হয়।মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর রায়হান জানান আমি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর ও কোন কাজ হচ্ছে না।ব্যর্থ হয়ে আমি সংসদ সদস্য সেলিম উদ্দিনকে বিষয়টি জানালে তিনি ডিও দিলেও কোন সাড়া দেননি সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ।এছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কের শাহগলী বাজারের ব্রীজের পশ্চিম পাশে,কটালপুর যাত্রী ছাউনির সামনে ভরন,গনিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে,চারখাই বাজারে,সাচান যাত্রী ছাউনির সামনে সড়কের কার্পেটিং উঠে গিয়ে এসব গর্তের সৃষ্টি হয়েছে।এ সড়কের মধ্যে উপরে উল্লেখিত স্থানগুলোতে সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ায় হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়েছে।এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত বাস-ট্রাক সিএনজি,কার লাইটেস, এ্যাম্বুলেন্স চলাচল করে থাকে।এ প্রসঙ্গে সিলেট সওজএর নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন,অর্থেও অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা যাচ্ছে না বলে অভিমত প্রকাশ করেন।জকিগঞ্জ রাস্তার নিচু অংশে অল্প বন্যাতেই পানি উঠে যায়। এমন কি একটু বেশি পহাড়ি ঢল নামলেই রাস্তার ওই অংশগুলো ডুবে যায়।বিকল্প রাস্তা না থাকায় প্রথমেই জকিগঞ্জের মানুষ সিলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঢল বা বন্যার পানি ধীরে ধীরে নেমে এসে বিয়ানী বাজার উপজেলার মেওয়া,দুবাগ,চারখাই,সদাখাল গাছতলা,রামধা এলাকার নিচু রাস্তা ডুবিয়ে ফেলে।এতে ওইসব এলাকার হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সিলেট জকিগঞ্জ সড়কের রাস্তার চালক আবদুল গফুর জানান,বর্ষা আসছে,আতংকও বাড়ছে।রাস্তায় বন্যাবা ঢলের পানি উঠে গেলে তা নামতে প্রায় মাসখানেক সময় লাগে।এপুরো সময় গাড়ি বন্ধ রেখে অলস বসে থাকতে হয়। চারখাই এলাকার বাসিন্দা মফিক উদ্দিন বলেন,বন্যার পানিতে চারখাই বাজারও ডুবে যায়।কিন্তু গত বছর চারখাই বাজারে রাস্তা উন্নয়ন ও সড়ক বিভাজন নির্মাণ করা হয়।ওই সময়ও সওজ রাস্তাটি উঁচু করেনি। আমরা বলার পরও বিষয়টি কানে তুলেনি সওজ কর্তৃপক্ষ।এখন রাস্তার উপর বন্যার পানি উঠে গেলে গাড়ির চাকায় পিচ ভেঙে যাবে।ফলে কাজের সব টাকা জলে যাবে।এছাড়া জকিগঞ্জ-আটগ্রাম সড়কটি দেখলে মনে হয় রাস্তাটি যেন লাইফসাপোর্ট নিয়ে বেঁচে আছে।সিলেটের জকিগঞ্জ-আটগ্রাম সড়ক সংস্কারের নামে গত এক বছরে তিনবার জোড়াতালি দেওয়া হয়েছে ১২ কিলোমিটার সড়কে বর্তমানে ছোট-বড় অন্তত ২০০টি গর্ত রয়েছে।সড়কের দুর্দশা দেখে বোঝার উপায় নেই,মাত্র দুই মাস আগে এটি সংস্কার করা হয়েছে। জন্মাষ্টমীর অনুষ্ঠানে এসে এ রাস্তার বেহাল অবস্থা দেখে স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেন।এলজিইডির সিলেটের নির্বাহী প্রকৌশলী গোপালচন্দ্র সরকার বলেন,জকিগঞ্জ-আটগ্রাম সড়কটিকে লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।বিশ্বব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি মেরামতের চেষ্টা চলছে।স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায়,গত বছরের মাঝামাঝিতে ২২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি মেরামত করা হয়।নিম্নমানের কাজের জন্য তিন মাসের মাথায় রাস্তাটি বিধ্বস্ত হয়ে যায়।এ জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানাও করা হয়।এরপর চার লাখ টাকা ব্যয়ে ইট ফেলে জোড়াতালি মার্কা সংস্কার করা হয়।সর্বশেষ এপ্রিল-মে মাসে ১৪ লাখ টাকায় জকিগঞ্জ থেকে রতনগঞ্জ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা মেরামত করা হয়।দুই মাসের মাথায় আবারও রাস্তাটির একই অবস্থা হয়েছে।বাসচালক বদরুল আলম বলেন,রাস্তায় রয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত।খানাখন্দে ভরা।ঝুঁকি নিয়েই গাড়ি চালাই।এতে সময়,তেল ও যন্ত্রপাতি নষ্ট হয় এবংযাত্রীদের কষ্ট হয়।বাসযাত্রী মইনুল হক বলেন,নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই রাস্তাটি ঘন ঘন নষ্ট হয়।দ্রুত রাস্তা নষ্ট হলে ইঞ্জিনিয়ার কর্মকর্তা,কর্মচারী ও ঠিকাদার আবার কাজ পান।এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার বলেন,জকিগঞ্জে একটি স্থলবন্দর রয়েছে।এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে।জকিগঞ্জ-আটগ্রাম সড়কটি বর্তমানে লাইফ সাপোর্ট’ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। সিলেট জকিগঞ্জ মহা-সড়কের বেহাল দশা,এ যেন এক অভিবাবকহিন মহা-সড়ক।কেউ যেন এর দায় নিতে রাজি নয়।যত্রতত্র গর্তে পুরো রাস্তা যেন মরণফাদে পরিণত হয়ে আছে।যাত্রীবাহি বাসসহ দেশী-বিদেশী পর্যটকবাহী গাড়ী ছাড়াও বিভিন্ন রকম যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র উদাসীনাতায় রাস্তার এমন অবস্থা বলে দাবী করছেন সাধারণ মানুষ।আবার কেউ কেউ বলছেন বড় বড় ট্রাক চলাচলের জন্যেই এমন অবস্থা।সংবাদ মাধ্যমে জানাযায়,হেতিমগঞ্জ,গোলাপগঞ্জ,রানাপিংবাজার টিকর পাড়া রামদা বাজার, চারখাই বাজার সহ রাস্তায়,খন্দ আর গর্তের ফলে যানবাহন চলাচলে একেবারেই অনুপযোগি হয়ে পড়েছে।এর মধ্যে সবচেয়ে বেহাল অবস্থা গোলাপগঞ্জ উপজেলার প্রপারে নুরজাহান সি এনজির সামনে, সেকানে যে ভাবে গর্ত বুঝা যায় কেউ যেন পুকুর খননে গর্ত করেছে।বিশ্বস্ত সূত্রে জানা যায় বিগত সময় সিএনজি পাম্পের ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় রাস্তার উপর পানি চলাচলে এমন অবস্থা,এখন কর্তৃপক্ষ ড্রেন করলে ও রাস্তার কাজে যেন কারো মাথাব্যথা নেই।সি এনজি পাম্পের সামনে প্রতিদিন একটি ট্রাক গর্তে পড়ে আটকে যায় ফলে জ্যামের সৃষ্ট।তাই এসকল জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশংকা থাকে।এছাড়া একই ভাবে অন্যান্য জায়গায় অনেক সময় অধিক মালবাহী ট্রাক রাস্তার মধ্যে থাকা গর্তে আটকা পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতায় খুব শিগগিরই সিলেট জকিগঞ্জ মহা-সড়কের সংস্কার কাজ শুরু করে দূর্ভোগ আর দূর্ঘটনার হাত থেকে মানুষকে রেহাই দিতে সর্বস্তরের মানুষ দাবী।বর্তমানে সিলেট জকিগঞ্জ মহাসড়ক দিয়ে সুতারকান্দি থেকে কয়লা নিয়ে প্রতিদিন ট্রাক চলাচল করতেছে।সরকারও এ থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে তাকে। অন্যদিকে অনেক ব্যবসায়ী অভিযোগ করে বলেন রস্তার এ করুন অবস্থার জন্য অনেক ট্রাক এ রোডে আসতে চায়না যারকারনে ব্যাবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।আর কয়েকদিন পর বর্ষা মৌসুম শুরু হচেছ তাই এভাবে দৃত রাস্তার কাজ না করলে করুন পরিনতি পুহাতে হবে জনগনকে।এদিকে বৃষ্টির মধ্যে কাজ করলে পরে আবার নষ্ট হয়ে যাবে তার পরও নজরে আসেনি স্থানীয় জন প্রতিনিধি বা সড়ক ও জনপদ বিভাগের।তাই সাধারন জনগনের আবেদন খুব শিঘ্রই যেন রাস্তা সংন্থার করে মানুষের যোগপযোগি চলার পথ করা হয়।জকিগঞ্জ পৌর শহরে রাস্তার বেহাল দশা চিন্তা করলেই যেন মানুষের চোখে পানি আসে।পৌর এলাকার পানি নিঃস্কাশনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে একটু বৃষ্টি হলেই হাটু জলে ডুবে যায় অধিকাংশ রাস্তা।ড্রেনগুলো রক্ষনা বেক্ষনের অভাবে পানি নিষ্কাষন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।পৌর শহরের বেহাল দশা।পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।যেন দেখার কেউ নাই।শহরের সড়ক গুলো কাদা, ময়লা দূর্গন্ধ পানিতে ও ভাঙ্গা চুড়া অবস্থায় যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রচন্ড গরমের দিনে হালকা স্বস্থির বৃষ্টিতে পৌর শহরের সবকটি ওয়ার্ডের নাগরিকদের মাঝে নেমে আসে অস্বস্থি।ড্রেনেজ সমস্যায় প্রায় ওয়ার্ডেই জলাবদ্ধতায় প্লাবিত হয়ে যায়।পৌর শহরেও অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় ও ড্রেন গুলো রক্ষণাবেক্ষন যথাযথ ভাবে না করায় শহরে ড্রেন জাম হয়ে প্রধান সড়কে ময়লাযুক্ত পানি চলে আসছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান সড়কে বৃষ্টি ছাড়াও র্দূগন্ধযুক্ত পানিতে প্লাবিত হয়।এ যেন এক অমানবিক পরিবেশ ব্যবসায়ীরা জানিয়েছেন,এ পানি ড্রেন ভেঙ্গে সড়কে এসেছে।প্রায় দু মাস যাবত একই অবস্থা। ব্যবসায়ীরা বিষয়টি পৌর মেয়র আব্দুল মালেক ফারুক কে একাধিক বার সরেজমিন এনে দেখালেও তিনি সংস্কারের আশ্বাস দিয়ে চলে যান দুই মাসেও তার আশ্বাসের ফল পানননি ব্যবসায়ীরা।বৃষ্টি হলেই সড়কটি জলাবদ্ধতায় তলিয়ে যায়। দূর্ভোগের শিকার হচ্ছেন শহরের মুসলি, নাগরিক,ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতারা।অনেক সময় দেখা যায়,সড়কে জমে থাকা ময়লাযুক্ত পানির উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় দোকানের লোকজনসহ পথচারী মুসলিদের উপর পানির ছিটা পড়ে ভিজে যায়। তা নিয়ে ঘটে যায় অপৃতীকর ঘটনা।সড়কটিতে পানি জমের থাকার ফলে সংস্কারের অল্প দিনের মধ্যেই আবারও পুরোনো চেহারায় ফিরে গেছে।পৌর এলাকায় ভারি বৃষ্টিপাত হলে আলমনগর, কেছরী, বিলেরবন্দের মত অনেক এলাকা রয়েছে যেখানে ভয়াবহ জলাবদ্ধাতর সৃষ্টি হয়ে বাসা বাড়ীতে পর্যন্ত পানি ঢুকে পড়ে।কিন্তু কে শুনে কার কথা! পৌরসভার বিভিন্ন এলাকায় নির্মিত ড্রেনে ময়লা আর্বজনা জমে থাকার কারণে পানি নিস্কাশন ব্যবস্থা মারাত্বকভাবে বাধা গ্রস্থ হচ্ছে।তা পরিষ্কার করতেও মাথা ব্যথা নেই।পৌরসভার সড়কের ময়লা পানি থেকে মশা, মাছির উপদ্রব বাড়ছেসিলেট জেলার চারখাই-জকিগঞ্জের মেইন রোডের বেহাল দশায় প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা।রাস্তার বেশিরভাগ অংশে খানা-খন্দকে ভরা,দেখলে যেন মনে হয় এক একটি মরণকূপ গর্ত সিলেট,জকিগঞ্জ থেকে যাওয়া-আসা যাত্রিবাহী বাস,ট্রাক,লাইটেস ও সিএনজি গাড়ীসহ সব ধরনের যান চলাচলে জীবনের ঝুঁকি নিয়ে এসব খানা-খন্দক পাড়ি দিতে হয়।সরজমিন অবস্থা জানতে গিয়ে দেখা যায়,বিয়ানী বাজার উপজেলার চারখাই ইউনিয়নের চারখাই বাজার থেকে শুরু করে প্রায় ১শ গজ পরপর রাস্তার ঢালাইকৃত পীচ উটে গিয়ে বড়বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন জনের সাথে আলাপকালে জানা যায়,দীর্ঘদিন যাবৎ রাস্তার এমন করুণ দশা।অনেক সময় পত্র-পত্রিকায় এ প্রতিবেদন হয়েছে কিন্তু স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের টনক নড়ছেনা বলে জানা যায়।বিশেষ করে চারখাই বাজার থেকে জকিগঞ্জ রোডের প্রায় দেড় কিলোমিটার জায়গা অতিক্রম করে সাচান গেইটের ১শ গজ পশ্চিমে রাস্তার মধ্যখানে পীচ উটে গিয়ে বিরাট আকারের গর্ত তৈরী হয়েছে,যার দরুণ প্রতিদিন ৪ থেকে ৫ টির ও বেশি গাড়ী সেই গর্তে দেবে গিয়ে যাত্রী ও ড্রাইভারদের মরণাপন্ন অবস্থার সৃষ্টি হয়। তেমনি ৩১ মে দুপূরের দিকে সিলেট থেকে আসা ঢাকা মেট্টো ট ১১-৩৩ ৯৫ নম্বরের একটি মালবাহী বড় ট্রাক ঐ জায়গার বড় গর্তের মধ্যে আটকিয়ে গিয়ে মারাত্মক সড়ক দূর্ঘটনার কবলে পতিত হয়।ভাগ্যক্রমে ড্রাইভার বেঁচে যান,তবে ট্রাকটি অক্ষত অবস্থায় সেখানে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা সময় সেখানে দেবে পড়ে থাকে।ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।পরবর্তীতে দেবে যাওয়া মালবাহী গাড়ীটি উদ্ধারের চেষ্টা চালানো হয়।এরকম ঘটনা শুধু একদিনের নয়,প্রতি মুহূর্তে রাস্তার খানা-খন্দকে গাড়ী আটকিয়ে যাওয়া অবস্থা দেখতে পাওয়া যায়।রাস্তা সংক্রান্ত বেহাল দশার করুণ অবস্থার বর্ননা জসিম উদ্দীনের নয়,স্থানীয় এলাকার জনসাধারণ ও গাড়ী দিয়ে যাতায়াতরত সাধারণ যাত্রীদের ও কাছ থেকে একই বিবরণ পাওয়া যায়।তাই তারা সকলেই সিলেট,চারখাই ও জকিগঞ্জ রোডের বেহাল করুণ দশার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। রায়হান আহমেদ তপাদার

