শীঘ্রই বাজারে আসছে নাটক ”ঠগ বসির”
প্রকাশিত হয়েছে : ১:১০:২৪,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৮ | সংবাদটি ১০৫২ বার পঠিত
শীঘ্রই বাজারে আসছে নাটক ”ঠগ বসির”। নাটকটির রচনা ও পরিচালনায় ছিলেন মাছুম খান। প্রযোজনায় মো: রেজাউল ইসলাম রাজু। অভিনয়ে ছিলেন রাজু, তানিম, জয়ন্ত, সামন্ত, কয়ছর, আমিন, রাইসা, হোসেন, খালেদ ও হৃদয়। এ বিষয়ে রেজাউল ইসলাম রাজু জানান ইতোমধ্যে ১০টি নাটক মুক্তি পেয়েছে।আর প্রতিটি নাটকে হাসি-আনন্দ সহ সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ”ঠগ বসির” নাটক। সেটি আটগ্রামের পাহাড়ের টিলা, সবুজ গাছ পালা এবং নদীর সুন্দর দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। আশা করি সম্মানিত দর্শকরা ”ঠগ বসির” নাটক দেখে ভালো লাগবে।

