জকিগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির রিপোর্ট করোনা নেগেটিভ
প্রকাশিত হয়েছে : ২:১৮:৩৫,অপরাহ্ন ১৯ মে ২০২০ | সংবাদটি ১৯৯ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের বাসিন্দা মৃত সামছুল ইসলাম সামুল এর নমুনা পরীক্ষার পর ফলাফল করোনা নেগেটিভ এসেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। উনার পরিবারের পাচঁজন সদস্যেরও ফলাফল নেগেটিভ। অর্থাৎ তারা সকলেই করোনামুক্ত।সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে নিজ বাড়িতে মারা যান সিলেট শহরে সিকিউরিটি কোম্পানির নিরাপত্ত প্রহরী সামছুল ইসলাম সামুল (৫০)। তিনি ডায়াবেটিস, জ্বর, সর্দি, কাশিতে ভোগছিলেন।
