জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ৬:০৩:৩৪,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৩৭৩ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
শনিবার (২রা জানুয়ারী-২০২১ইং) বিকেলে জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ সংবাদ ডট কম সম্পাদক রহমত আলী হেলালীর সভাপতিত্বে ও জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডট কম সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় এ সভায় জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যক্রম আরোও গতিশীল করতে দীর্ঘ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডট কম সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ টুডে ডট কম সম্পাদক আল হাছিব তাপাদার, জকিগঞ্জ কানাইঘাটের ডাক ডট কম সম্পাদক মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ ভিউ টুয়েন্টিফোর ডট কম মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জের ডাক ডট কম সম্পাদক তারেক আহমদ, জকিগঞ্জ টিভি ডট কম সম্পাদক আব্দুল মুকিত, জকিগঞ্জ আই টিভি’র ওমর ফারুক, জাহাঙ্গীর শাহেদ ও উজ্জ্বল আহমদ তোফায়েল প্রমূখ।
