শিবগঞ্জ বাজারে এসএমপি কমিশনার, নিরাপদ এলাকার অঙ্গীকার
প্রকাশিত হয়েছে : ১২:০৭:১২,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

সিলেট নগরীর প্রথম ফুটপাতমুক্ত এলাকা হিসেবে পরিচিতি পাওয়া বৃহত্তর শিবগঞ্জ বাজার পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জনাব সরোয়ার মুরশেদ শামীম।
পরিদর্শনকালে তিনি শিবগঞ্জ বাজারের সার্বিক পরিবেশ, ফুটপাতমুক্তকরণ কার্যক্রম এবং নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় পুলিশ কমিশনারের পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম অত্যন্ত সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। শিবগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন, ফুটপাতমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টদের বিশ্বাস, এসএমপি কমিশনারের এই পরিদর্শন ও পদক্ষেপ বৃহত্তর শিবগঞ্জ বাজারের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় শিবগঞ্জ বাজার পরিচ্ছন্ন ও নিরাপদ নগরীর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছেন স্থানীয়রা।
