জকিগঞ্জে স্কুলছাত্র আল-মাহফুজ রাহাত নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:০৪,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে আল-মাহফুজ রাহাত নামের দশম শ্রেণির এক মেধাবী ছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আল-মাহফুজ রাহাত জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের একমাত্র পুত্র। সে গুরুসদয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:
এনামুল হক (পিতা): ০১৭২০-৩৭৮০১২, ০১৩২৩-৫৯২১৮১, ০১৯৭৩-১৩৯৪৯২
জকিগঞ্জ থানা: ০১৩২০-১১৮০২১
