আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় নিহত জকিগঞ্জের রুবেল
প্রকাশিত হয়েছে : ৯:১৬:৪৬,অপরাহ্ন ২৭ মে ২০১৯ | সংবাদটি ১১২৬ বার পঠিত

জকিগঞ্জ বার্তা,
দক্ষিণ আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কিলোগ্রামের মৃত তৈমুছ মিয়ার পুত্র রুবেল আহমদ (৪০)। গতকাল রাতে তিনি দূর্ঘটনার শিকার হন। তিনি দীর্ঘ প্রায় ১৯বছর থেকে সেখানে আছেন। ১ছেলে ও ১মেয়ে সন্তানের জনক রুবেল আহমদের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জকিগঞ্জ বার্তাকে জানান নূরুল ইসলাম সুহেল।
রুবেল আহমদের মর্মান্তিক মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
