জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজনের সাজা, চারজনকে খালাস
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৫৮,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩৩২ধারার আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাজুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিন শ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। একই সাথে মামলার অপর চারজনকে খালাস দিয়েছেন। সোমবার আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত তাজুল উপজেলার চারিগ্রাম (নালুহাটি) গ্রামের মৃত বলু মিয়ার ছেলে। আর খালাসপ্রাপ্তরা হলেন চারিগ্রাম (নালুহাটি) গ্রামের মৃত নজিব আলী বলু মিয়ার ছেলে আব্দুল করিম, আব্দুল মালিক ফারুক আহমদ ও একই গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে শামীম আহমদ। আদালত সুত্র বিষয়টি জকিগঞ্জ বার্তাকে নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, ২০১৬সালে চারিগ্রাম (নালুহাটি) গ্রামের শফিকুর রহমান বাদী হয়ে মারামারি ঘটনায় মামলা দায়ের করেছিলেন।
