হারিয়ে যাওয়া স্কুল ছাত্র রাহাতকে পাওয়া গেছে।
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৩৪,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

হারিয়ে যাওয়া স্কুল ছাত্র রাহাতকে পাওয়া গেছে। এটি জকিগঞ্জ বার্তাকে জানিয়েছেন তাঁর বাবা সোনাপুর গ্রামের মাওলানা এনামুল হক। তিনি বলেন রাত অনুমান ১১ টার সময় রাজধানী ঢাকার সবুজবাগ এলাকায় আমার ছেলেকে কাদঁতে দেখে এগিয়ে আসেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। এ সময় তাঁর বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দেন ঐ মুয়াজ্জিন। পরে আত্মীয়রা কাচঁপুর থেকে সবুজবাগ গিয়ে রাত সাড়ে তিনটায় তাঁর সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
