বারহালে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রবাসীর অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭:২০:১৩,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের মৃত লুৎফুর রহমান চৌধুরী(লুতই মিয়ার) পুত্র লন্ডন প্রবাসী আবুল হাছনাত চৌধুরীর অর্থায়নে উপজেলার ৫টি মাধ্যমিক ও ৫ প্রাথমিক বিদ্যালয়ের অষ্ঠম ও পঞ্চম শ্রেনীর মোট ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারহাল ইউনিয়নের ২নং খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়। বিশিষ্ঠ সমাজসেবী শরফউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাদিক আহমদ তাপাদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা প্রবাসী কমিউনিটি নেতা ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা নজরুল ইসলাম, সাংবাদিক এখলাছুর রহমান, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, মখদ্দস-মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস কুমার রায়, শিক্ষক ময়নুল হক, নজমুল ইসলাম লস্কর, সাদিকুর রহমান চৌধুরী, ইকবাল আহমদ, মাহমুদ আহমদ ,সমাজসেবী আব্দুল হাদী চৌধুরী ও সাদেক আহমদ চৌধুরী প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষক ইকবাল আহমদ। উল্লেখ্য যে, উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, শাহবাগ উচ্চ বিদ্যালয়, ইছামতি উচ্চ বিদ্যালয়, আটগ্রাম-লুৎফুর রহমান উচ্চ বিদ্যালয়, নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফিকুল হক-আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। অর্থদাতা প্রবাসী আবুল হাছনাত চৌধুরী জানান, জকিগঞ্জ উপজেলার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে আগামীতে একটি ট্রাস্ট গঠন করা হবে এবং ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে। পরিশেষে মাওলানা আব্দুল বাছিত চৌধুরীর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

