মাওলানা আবুল কালাম আজাদ আর নেই।
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৩১,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৫ বার পঠিত

দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কালাম আজাদ আর নেই।
জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজলী নিবাসী ও দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার, শ্রদ্ধেয় হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ (মজলি হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সন্ধ্যা ৫:৪০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ দিন শিক্ষকতা ও দ্বীনি খেদমতে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে,
জানাজার নামাজের সময় ও স্থান:
তারিখ: আগামীকাল, ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
সময়: দুপুর ২টা।
স্থান: হালঘাট নসিব আলী মাদ্রাসা।
