গাছবাড়ী মাদরাসার সাবেক প্রিন্সিপালের ইন্তেকাল,মুফতি আবুল হাসান এমপির শোক
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:২৫,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২২ বার পঠিত

গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন আহমদ চৌধুরী আজ ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের নামাজে যানাযা আজ বাদ আসর কানাইঘাটের দর্পনগর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
এদিকে প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।
আজ গণমাধ্যমে প্রদত্ত এক শোক বার্তায় তিনি বলেন,’মাওলানা বশির উদ্দিন চৌধুরী রহ. ছিলেন একজন বিদগ্ধ ও প্রজ্ঞাবান আলিম।গাছবাড়ী মাদরাসা থেকে অবসরের পর তিনি জামেয়া লামারগ্রামের শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করেন।সেখানে তাঁর মতো একজন গুণী ব্যক্তিকে সহকর্মী হিসেবে পেয়ে আমি গর্বিত ছিলাম।এছাড়া সিলেটের বিভিন্ন মাদরাসায় তিনি দ্বীনি শিক্ষা দানে নিরত ছিলেন।আমি ঢাকায় থাকার কারণে এই গুণী আলিমের জানাযায় অংশগ্রহণ করতে না পারায় খারাপ লাগছে।তাঁর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।আল্লাহ তাকে ক্ষমা করে দিন।জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দিন।আমীন।’
শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও ছাত্রদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
