জকিগঞ্জে আটককৃতদের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:১৯,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১৩১৯ বার পঠিত
জকিগঞ্জে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো: হাবিবুর রহমান হাওলাদার।
বুধবার রাতে আটককৃতরা হলো- জকিগঞ্জ পৌর জামায়াতের আমির হেলাল আহমদ, কাজলশাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, গঙ্গাজল সিনিয়র মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ এবং জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের বহিষ্কৃত ও জকিগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান,।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান- নাশকতার উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার চারিগ্রামে পৌর জামায়াতের আমির হেলাল আহমদের নেতৃত্বে খলিল আহমদের বাড়িতে গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ৫ নেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়। এসআই পিযুষ কান্তি বাদী হয়ে মামলা করেছেন।
