জকিগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ এর অনুষ্ঠানে মুফতি আবুল হাসান এমপি
প্রকাশিত হয়েছে : ১২:০৫:১২,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

“রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ এ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিলেট ৫ এর (জকিগঞ্জ কানাইঘাট) এমপি মুফতি আবুল হাসান। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার, বক্তব্য দেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মনোজ প্রামাণিক, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, এসডিএসএর নির্বাহী সভাপতি মো. আব্দুল হামিদ, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সফল খামারী জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর ও জাবেদ হোসাইন প্রমুখ। সভা সঞ্চালন করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করা হচ্ছে, তবে আরো ব্যাপক কাজ করতে হবে। তিনি প্রাণী সম্পদ সপ্তাহের সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
