জকিগঞ্জ উপ. চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সাংবাদিকদের বললেন ইফজাল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৯:১১:০০,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ইফজাল আহমদ চৌধুরী রোববার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় তরুণ সংগঠক ইফজাল চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি প্রবাসী সহকর্মীদের সাথে নিয়ে সিলেটের ১৯টি আসনে নৌকার প্রতিনিধিদের পক্ষে কাজ করেছেন। জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সন্তান ইছামতি হাই স্কুলের সাবেক শিক্ষক কমর উদ্দিন চৌধুরীর ছেলে ইফজাল চৌধুরী প্রায় এক দশক ধরে প্রবাসে থেকে রাজনীতির পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত রয়েছেন। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি নিউইয়র্কের সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী সিলেটের মদনমোহন কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। সিলেটের এমসি কলেজ থেকে ¯œাতক ডিগ্রি অর্জন করে প্রবাসে গেলেও তিনি জকিগঞ্জ তথা সিলেটের উন্নয়নে কাজ করছেন। দেশ বিদেশে তরুণদের সংগঠিত করে তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগাতে সচেষ্ট রয়েছেন ইফজাল চৌধুরী। দুই বছর আগে বৃহত্তর ইছামতি কালীগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থা গঠনে তিনি মূখ্য ভূমিকা পালন করেন। ভবিষ্যতে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইফজাল চৌধুরী বলেন, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ নেতৃত্বকে বরাবরই উৎসাহিত করেন। তরুণরাই উন্নয়নের অগ্রসৈনিক। তারুণ্যের প্রতিনিধি হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই। এলাকার তরুণ সমাজ, সাধারণ মানুষ আমাকে পছন্দ করেন ভালোবাসেন। দলের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমাকে ¯েœহ করেন। নিজের এলাকা ও দেশের জন্য আমি প্রবাসের আরাম আয়েশ ত্যাগ করতে রাজি আছি। একজন সমাজকর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই। সেহেতু আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন এমনটাই জানান তিনি। জকিগঞ্জ প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন প্রবাসী এই নেতা।

