দুই দফায় বন্ধ থাকবে হযরত শাহজালাল (রহ.) সেতুর একটি লেন, যান চলাচলে নতুন নির্দেশনা।
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:৩৫,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
হযরত শাহজালাল (রহ.) সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে দুই দফায় বন্ধ থাকবে সেতুর একটি লেন।
—- কহেল রানা চৌধুরী
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় মেরামত কাজ চলবে। দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে একই কার্যক্রম। এ সময় মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। সিএনজিচালিত অটোরিকশা চলবে নির্ধারিত রিকশা লেন দিয়ে। সেতু দিয়ে চলাচলের সুযোগ পাবে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি ও সেবামূলক যানবাহন। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সকল গাড়ির চালককে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
