বৃদ্ধ চাচাকে নির্যাতনকারি ছুবহান সহ ৪জন কারাগারে, জকিগঞ্জ বার্তাকে অ্যাডিশনাল এসপি
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:৩৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৭৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কসকনকপুর ইউপির ইনামতি (কায়স্থকাপন) গ্রামের শতবর্ষী বয়োবৃদ্ধ আলহাজ্ব আয়াছ আলীকে তার আপন ভাতিজা আব্দুস ছুবহান কর্তৃক নির্মম নির্যাতন, বসত ভিটা থেকে উচ্ছেদ, বাড়ির হাজারো বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া, পাকা ঘর গুড়িয়ে দেওয়া সহ নানা অভিযোগে শত শত বিক্ষুব্ধ জনতার হাতে ইউপি বাজারে বৃহস্পতিবার আটক হয় আব্দুস ছুবহান। পরে জকিগঞ্জ থানা পুলিশের কাছে সােপর্দ করা হয় তাকে। এর আগে বুধবার পুলিশ ছুবহানের পক্ষের ৩জনকেআটক করে। আটককৃতরা হলো হানিগ্রামের নোমান উদ্দিন (৪৫), একই গ্রামেন মঈন উদ্দিন (৫০) ও বিয়াবাইল গ্রামের সবু মিয়া (৪৬)। তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক মো: আনোয়ার হোসেন সাগর তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ বিষয়টি জকিগঞ্জ বার্তাকে নিশ্চিত করে জকিগঞ্জ সার্কেল এর অ্যাডিশনাল এসপি সুদীপ্ত রায় বলেন বুধবার রাতেই ঐ বয়োবৃদ্ধ ব্যক্তির দায়ের করা মামলা রেকর্ড করা হয়। অভিযোগের বিষয়টি সঠিক উল্লেখ করে বলেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
